Tuesday, June 16, 2026

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

Date:

Share post:

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয় দলের ক্লাব (Mohun Bagan Club) সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে একথা নিজেই জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে দাবি কুণালের।

সবুজ-মেরুন শিবিরের সঙ্গে কুণালের যোগ বহু পুরনো। সেখানে দুদফায় কাজ করার সুযোগ পেয়ে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্তের (Debasish Dutta) কাছে চিঠি দিয়ে নিজের ইস্তফার কথা জানিয়েছেন। বাংলা তথা দেশের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিচারণা করে কুণাল লিখেছেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন।” বেলেঘাটার বিধায়কের চিঠির বয়ানে ফুটে উঠেছে মোহনবাগানের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর আবেগের কথা। কুণাল স্পষ্ট করে দিয়েছেন, এই পদত্যাগের জন্য তাঁকে কেউ জোর করেন নি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পদে না থাকলেও ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা সমর্থন যে অটুট থাকবে সে কথা উল্লেখ করেছেন।

এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কুণাল বলেন, ‘মোহনবাগানের ক্লাব সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে রাজ্যের পালাবদলের কোনও সম্পর্ক নেই। কোথাও কোনও চাপ তৈরি হয়নি। যদি সেরকম পরিস্থিতি হতো তাহলে আমি ইস্তফা দিতাম না।যতক্ষণ না পর্যন্ত আমার নিজের না মনে হবে আমাকে দিয়ে কেউ জোর করে কিছু করাতে পারবেনা। আমাকে মোহনবাগান নিয়ে কেউ একটি শব্দও বলেননি। আমি এখন সময় দিতে পারছি না। আরও অনেকগুলো কাজ যুক্ত হয়েছে। আমার মনে হয়েছে, দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস খুব সুন্দর ভাবে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন। তাঁদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্কও রয়েছে। আমি দীর্ঘদিনের মোহনবাগান সমর্থক, ওভাবেই থাকব।’

 

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...