Sunday, April 12, 2026

রাজ্যপালের কাছে রাজ্যের পরিস্থিতি জানবেন রাষ্ট্রপতি, জানালেন বিজয়বর্গীয়

Date:

Share post:

পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতির কথা রাষ্ট্রপতিকে জানিয়ে এলেন বিজেপির এক প্রতিনিধি দল।

কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে মঙ্গলবার বিজেপির 7 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিভবনে যায়। দলে ছিলেন মন্ত্রী দেবশ্রী চৌধুরি, সাংসদ অর্জুন সিং, সাংসদ এসএস আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা মুকুল রায়।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কথা বলার পর কৈলাস বিজয়বর্গীয় জানান, রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কথা জানানো হয়েছে। বিজয়বর্গীয় অভিযোগ করেন, নবরাত্রির 9 দিনে রাজ্যে 10 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যে হিংসা হয়েছে।
বিজয়বর্গীয় বলেন, এখন সামনেই পুরসভা নির্বাচন। সেখানে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করা প্রয়োজন। আর তাই তাঁদের রাষ্ট্রপতির কাছে দরবার। তিনি জানান, রাষ্ট্রপতি তাঁদের সবকথা শুনেছেন ও রাজ্যপালের কাছ থেকে সব রিপোর্ট নেবেন বলে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছে বিজেপি প্রতিনিধি দল।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...