Sunday, April 12, 2026

পড়শি দেশের থেকে নিজের দেশকেই এগিয়ে রাখলেন শিল্টন

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ। ইতিমধ্যেই ম্যাচের জন্য প্রস্তুত যুবভারতী ক্রীড়াঙ্গণ। এই ম্যাচ সুনীল ছেত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে গেলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। যদিও বাংলাদেশ এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। তবে নিজের দেশকেই পড়শি দেশের থেকে এগিয়ে রাখলেন শিল্টন পাল।

মঙ্গলের এই ম্যাচ প্রসঙ্গে শিল্টন বলেন, ‘ভারত এই মুহূর্তে যে ফর্মে আছে, তাতে ওরা জিতবে এমনটা ভাবা যেতেই পারে। তবে প্রতিপক্ষ বাংলাদেশকে খাটো করে দেখছি না। ওরাও ভাল দল। তবে যেভাবে ফুটবল বিশ্বে ভারত উন্নতি করছে, তাতে দল বেশ শক্তিশালী বলেই আমি মনে করছি।’

আরও পড়ুন – সুনীলের গোলেই ভারত জিতবে, সাফ বলে দিলেন বাইচুং

এর পাশাপাশি সুনীল ছেত্রী প্রসঙ্গে শিল্টনের সংযোজন, ‘আজ ভারতীয় ফুটবল দল যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে সুনীলের অবদান যথেষ্ট। তবে শুধু ওর ওপর দল নির্ভরশীল, এটা বলব না। কারণ, গত কয়েকটি ম্যাচে সুনীল দলে ছিল না। তাতেও ভারত ভাল পারফর্ম করেছে। তাই সুনীল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু টিম স্পিরিটটাও সমান গুরত্ব পাচ্ছে আমার কাছে। তবে বাংলাদেশকে খাটো না করলেও আমি আমার দেশকেই এগিয়ে রাখব। আশা করছি যুবভারতীর বুকে বাংলাদেশকে হারিয়ে জয়ধ্বজা ওড়াবে সুনীলরা।’ এখন শিল্টনের ভবিষ্যদ্বাণী মেলে কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – আগামী মরশুম থেকে আইএসএল খেলবে বাংলার দুই প্রধান

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...