Sunday, March 15, 2026

মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী আগামী শুক্রবার

Date:

Share post:

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পপতি এবং বণিক মহলের সঙ্গে নিয়ম করে প্রতিবছর বিজয়া সম্মিলনী করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বছর ওই অনুষ্ঠান হবে আগামী শুক্রবার। আমন্ত্রিতদের জন্য থাকছে ঢালাও ভোজের আয়োজন। থাকছে দেশি-বিদেশি নানা পদ। রাজ্যের শিল্পপতিদের পাশাপাশি দেশের বেশ কয়েকজন নামী শিল্পপতিদেরও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের পাশাপাশি এই অনুষ্ঠানে থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট লোকজনও। ইতিমধ্যেই শিল্পপতিদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয়া দশমীর দিন থেকেই রাজ্য প্রশাসনের তরফে শুভেচ্ছা বার্তার চিঠি পৌঁছাতে শুরু করেছে শিল্পকর্তা ও বণিকসভাগুলির কাছে। তবে বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার জন্য তাঁদের আলাদা আমন্ত্রণপত্র পাঠাচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন – ভিশন ২০ করছে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...