Thursday, March 26, 2026

জনমত গড়তে কোচবিহারে বিজেপির গান্ধি সংকল্প যাত্রা

Date:

Share post:

গান্ধিজির সার্ধশতবর্ষ উপলক্ষ্যে সারা রাজ্যের সঙ্গেই গান্ধি সংকল্প যাত্রার সূচনা হল কোচবিহারে। বুধবার, কোচবিহার জুট শিল্পকেন্দ্র চকচকা থেকে শুরু হয়ে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে শেষ হয়। নেতৃত্ব দেন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা, সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী ও সুকুমার রায়। পদযাত্রার শেষে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়।

এই সংকল্প যাত্রা কোচবিহার লোকসভা কেন্দ্রের ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে। সব গ্রাম ও মণ্ডলেই এই কর্মসূচি করার চেষ্টা করবেন বিজেপির নেতা-কর্মীরা। সকাল থেকে সন্ধে পর্যন্ত হবে পদযাত্রা। দুপুরবেলা শ্রমিক ভোজন ও বিশ্রাম। এবং সন্ধেয় জনসভা হবে। যে যে লোকসভায় বিজেপি জিতেছে সেখানে সাংসদরা উপস্থিত থাকবেন।

যাত্রা প্রসঙ্গে সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, গান্ধিজির ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে শান্তির বার্তা দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্ত কোচবিহারকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যই এই সংকল্প যাত্রা।

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...