Tuesday, March 31, 2026

যুবভারতী সাক্ষী থাকল এক অন্যন্য স্বাধীনতা দিবসের

Date:

Share post:

যখন মঙ্গল সন্ধ্যায় সিএবিতে নয়া বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজকীয় অভ্যর্থনা জানাতে সেজে উঠেছিল সিএবি, তখনই শহরের আর এক প্রান্তে যুবভারতী ক্রীড়াঙ্গণে দেখা মিলেছে এক অন্যন্য আবেগঘন ছবি, যা যে কোনও দেশবাসীকেই গর্বিত করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ ছিল এদিন। আর সেখানেই দুই দেশের জাতীয় সঙ্গীতের সময় এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল অগণিত মানুষ।

যখন ভারতের জাতীয় সঙ্গীত চলছিল, তখম ‘জয় হে’ গানের সঙ্গে গলা মেলায় গ্যালারিতে থাকা হাজার ষাটেক দর্শক। সকলের মোবাইলের টর্চের আলোয় যেন যুবভারতীতে পালন হয়েছে যেন এক অন্যন্য স্বাধীনতা দিবস। যার সাক্ষী থেকেছে দুই দেশ। যদিও বাংলাদেশের কাছে হার বাঁচালেও জয়ের মুখ দেখতে পারেননি সুনীলরা, তবুও এই হার-জিতের বাইরে আসল জয় হয়েছে দেশাত্ববোধের।

আরও পড়ুন – কোনোরকমে গোলশোধ, হার বাঁচলেও মান গেল ভারতের

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...