Wednesday, April 8, 2026

অর্থনীতির হাল ফেরাতে রুগ্ন ব্যাঙ্ক বিক্রির পরামর্শ অভিজিতের

Date:

Share post:

দেশের অর্থনীতির হাল ফেরাতে রুগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্কের আর্থিক সংকট কাটাতে এই সমাধান বাতলেছেন তিনি। লোকসানে চলা ব্যাঙ্কগুলি বিক্রি করে দেওয়া জরুরি বলে মত অভিজিতের। ব্যাঙ্কিং ব্যবস্থাকে চাঙ্গা করতে ওই অর্থ কাজে লাগানো যেতে পারে। তাঁর মতে, অনেক আগে থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নজরদারি যথাযথ না হওয়ায়, সমস্যা আরও গভীর হয়েছে। বর্তমান পরিস্থিতি হিমশৈলের চূড়ামাত্র বলেও মন্তব্য করেন এমআইটির নোবেলজয়ী অধ্যাপক।

রুগ্ন ব্যাঙ্কগুলির হাল ফেরাতে অনেক টাকা প্রয়োজন। কিন্তু কেন্দ্রের হাতে অত টাকা নেই। সেই কারণে বেসরকারি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে সেগুলিকে বিক্রি করে, সেই অর্থে অন্যান্য ব্যাঙ্কগুলিকে বাঁচানো যেতে পারে বলে মত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা তাঁর।

আরও পড়ুন-পরের পর ছুটি বাতিল, ফুঁসছেন কারাকর্মীরা

 

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...