Wednesday, April 8, 2026

কালীপুজো-দীপাবলীর আগে টালা পার্কে হয়ে গেল বাজি পরীক্ষা

Date:

Share post:

প্রতি বছরের মতো এবছরও টালা পার্কে হয়ে গেল আতসবাজি পরীক্ষা। কালীপুজো এবং দীপাবলী উপলক্ষে শহরের মোট ৫ জায়গায় বসছে বাজি বাজার।

এই বাজারগুলো হলো ময়দান, টালা, যাদবপুর, বড়বাজার ও বেহালা। এই সমস্ত জায়গায় থেকেই পরীক্ষার জন্য বাজি আনা হয়েছিল। মোট ৩৪ ধরণের বাজি পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই ১০৫ ধরণের বাজি নিষিদ্ধ রয়েছে।

এই ৩৪ ধরণের মধ্যে যে বাজিগুলি পাস করবে না সেগুলোকে আবার নিষিদ্ধ করা হবে। সেই বাজিগুলি কেউ যাতে বিক্রি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হবে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কথা বলে বিশেষ টিম তৈরি করতে পারে কলকাতা পুলিশ। যে টিম নজরদারি রাখবে ব্যান হওয়া বাজি কেউ ব্যবহার করছে কি না।

এদিন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সামনে এবং দমকলের উপস্থিতিতে এই বাজি পরীক্ষা করা হয়।

আরও পড়ুন-জেল পালানোর চেষ্টার মামলা থেকে বেকসুর খালাস পেলেন রাজনৈতিক বন্দী দীপক কুমার

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...