Sunday, June 14, 2026

জমি বিবাদের জেরে সপরিবারে আক্রান্ত শিক্ষক

Date:

Share post:

জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে ঢুকে শিক্ষক পরিবারকে মারধরের অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায়। স্থানীয় বাসিন্দা প্রাক্তন শিক্ষক নীহারকান্তি পালের অভিযোগ, বিজয় দাস নামে স্থানীয় এক প্রোমোটার তাঁর বাড়ি লাগোয়া ৫ কাঠা জমির সঙ্গে পাল পরিবারের এক কাঠা জমি দখল করে বহুতল নির্মাণ করতে চাইছেন। সেই কাজে বাধা দেওয়াতেই বৃহস্পতিবার, নীহারকান্তি পালের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর ভাই চন্দনকান্তি পালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পাল পরিবার আতঙ্কিত। এ বিষয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার বিজয় দাস।

আরও পড়ুন-কালীপুজো-দীপাবলীর আগে টালা পার্কে হয়ে গেল বাজি পরীক্ষা

 

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...