Wednesday, April 8, 2026

বাংলায় মুখ্যমন্ত্রীর মুখ এখনও খুঁজে পায়নি বিজেপি

Date:

Share post:

“2021-এ বাংলায় বিজেপির সরকার হবে, তবে মুখ্যমন্ত্রীর মুখ এখনও ঠিক হয়নি”। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাতকারে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ স্বীকার করে নিয়েছেন একথা।
শাহ বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। বাংলায় বিজেপির 18টি লোকসভা আসন পেয়েছে। এবার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যের বিধানসভা দখল করবে বিজেপি।

এরপরই শাহকে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে
বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? উত্তরে শাহ জানিয়েছেন, 2021-এ প্রধান মুখ কে, তা এখনও ঠিক হয়নি। পরে চূড়ান্ত হবে।

রাজনৈতিক মহলের অনুমান, এ রাজ্য নিয়ে চরম অনিশ্চয়তায় আছে বিজেপি। উপযুক্ত এবং যোগ্য মুখের অভাবে বিজেপি ঠিকই করতে পারছে না কাকে সামনে রেখে একুশের ভোটে যাবে দল। গেরুয়া নেতৃত্ব জানে, লোকসভা নির্বাচন মোদি’র ছবিতে হলেও বিধানসভা ভোটে তা করা যাবেনা। অথচ তেমন মুখই নেই। এদিন সে কথাই স্পষ্ট করেছেন অমিত শাহ।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...