Saturday, April 11, 2026

আইসিসির নয়া প্রস্তাব মানতে নারাজ বিসিসিআই, চ্যালেঞ্জের সামনে সৌরভ

Date:

Share post:

বোর্ড প্রেসিডেন্ট হয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসির ফিউচার ট্যুর নিয়ে অচিরেই বিসিসিআইয়ের সঙ্গে সংঘাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।

বুধবার দুবাইয়ে আইসিসির বৈঠক ছিল। সেখানেই আগামী ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ফিউচার প্ল্যান করা হয়েছে। যাতে আইসিসির তরফ থেকে এই আট বছরে প্রতিবছর একটি করে আইসিসি টুর্নামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা মানতে নারাজ বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই প্রস্তাব না মানলেও আইসিসির তরফ থেকে ইতিমধ্যেই এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে বিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছর টি-২০ বিশ্বকাপ হওয়া সম্ভব নয়। শুধু টি-২০ বিশ্বকাপ নয়, যে কোনও আইসিসি টুর্নামেন্টে প্রতি বছর হলে তাতে বিরাট আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি আইপিএলের ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।

তাই সব মিলিয়ে আইসিসিরর এই নয়া প্রস্তাব মানতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সদ্য বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন মহারাজ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই মসনদে বসেননি সৌরভ। তবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র সামনে এক কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে, তা বলাই যায়। এখন সৌরভ নির্বাচিত নয়া কমিটি চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করে, সেটাই দেখার।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...