Thursday, May 21, 2026

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

Date:

Share post:

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর এক জনসভার পরে মেদিনপুর শহরে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। মেদিনীপুর কলেজ মাঠ থেকে বটতলার চক হয়ে নতুন বাজার পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটারেরও বেশি পথে জনপ্লাবন।

এবার বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজয় হাজরা। তাঁর সমর্থনে পদযাত্রা করতে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে এসে হেলিকপ্টারের করে পৌঁছান মমতা (Mamata Banerjee)। মেদিনীপুর কলেজ মাঠ থেকে বটতলার চক হয়ে নতুন বাজার পর্যন্ত ২ কিলোমিটারেরও বেশি পথ মিছিল করে তিনি। সঙ্গে পদযাত্রায় পা মেলান মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা, দলীয় সাংসদ জুন মালিয়া, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ, মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ও রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ-সহ তৃণমূল নেতৃত্ব।
আরও খবরঅসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

তৃণমূল সভানেত্রীকে দেখার জন্য রাস্তার দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শঙ্খ বাজিয়ে, ফুলের স্তবক দিয়ে মমতাকে স্বাগত জানান মেদিনীপুরবাসী। পদযাত্রা শেষ করে, দলীয় কর্মী সমর্থকদের কাছে ডেকে একজোটে কাজ করার বার্তা দেন মমতা। বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রীর উপস্থিতি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বাড়তি এনার্জি পেলে বলেই দাবি নেতৃত্বর। 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...