Friday, April 10, 2026

জিয়াগঞ্জ : উৎপলের আত্মহত্যা করতে চাওয়ার তত্ত্ব সামনে আনল পুলিশ

Date:

Share post:

জিয়াগঞ্জ খুনের কিনারা হলেও বিরোধী দলের নেতারা তা মানতে নারাজ। ঘটনার পিছনে তাঁরা রহস্যই দেখছেন। পাঁচ মিনিটে তিনটি খুনের তত্ত্ব তাঁরা মানতে নারাজ। নিহত বন্ধুপ্রকাশের স্ত্রী বিউটির ভাই ইতিমধ্যে সিবিআই তদন্ত দাবি করে বসেছেন। আর তার জেরেই মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার অভিযুক্ত উৎপলের অকপট স্বীকারোক্তির কথা প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি, গভীর রাতের জেরায় উৎপল যে স্বীকারোক্তি করে তার মধ্যে ছিল না কোনওরকম অনুশোচনা। সে জানিয়েছে, খুন চেপে গিয়েছিল। নইলে বুড়োদার (বন্ধুপ্রকাশের ডাক নাম) বউ ছেলেকে মারতাম না। আবার খুনের পর উৎপল নাকি আত্মহত্যার কথাও ভেবেছিল। তার কথায়, ভেবেছিলেম ইলেকট্রনিক শক দিয়ে আত্মহত্যা করব। আবার একবার ভাবি, পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলি। শেষে ঠিক করি, যা হবার হবে। যা করেছি, বেশ করেছি। তারপর বাড়িতেই ছিলাম।

উৎপলকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার দিদি-জামাইবাবুকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খুনের দিন রাতে সে দিদির বাড়ি থেকেই বেরিয়েছিল। অন্যদিকে জামাইবাবুর বিজেপি যোগ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার। এলাকার বিজেপি নেতা তাকে দলের সমর্থক বলে স্বীকারও করে নিয়েছেন। তবে সদস্য বলতে রাজি নন। ফলে পুলিশ জিয়াগঞ্জ ঘটনায় ইতি টানতে চাইলেও বিজেপি এবং বিরোধী নেতারা মোটেই এখানে শেষ করতে চাইছেন না। তাঁরা জিয়াগঞ্জের ঘটনাকে সরকার বিরোধী আন্দোলনের হাতিয়ার করতেই চাইছেন।

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...