Sunday, June 7, 2026

বৃদ্ধতন্ত্র খতম, সিপিএম রাজ্য কমিটিতে ঢালাও রদবদল

Date:

Share post:

তরুণ নেতাদের সামনে আনার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা ভোটের পর তা আরও জোরালো হয় আলিমুদ্দিনের অন্দরে। কিছুদিন আগে রাজ্য কমিটির খোলনলচে বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবশেষে সেই ইঙ্গিত বাস্তবে পরিনত হতে চলেছে।

বৃহস্পতিবার সিপিএমের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে দলের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। উত্তর 24 পরগনার পলাশ দাস এবং কলকাতা জেলার কল্লোল মজুমদার। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।
রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন অলকেশ দাস, ময়ুখ বিশ্বাস, পরেশ পাল,সৈয়দ হোসেনের মতো তরুন প্রজন্মের একাধিক মুখ।
ওদিকে, রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে স্বেচ্ছাবসর নিলেন নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত, গৌতম দেব ও মানব মুখোপাধ্যায়। শরীর অসুস্থ থাকায় বেশকিছু দিন ধরেই সম্পাদকমন্ডলী থেকে সরে যেতে চাইছিলেন গৌতম দেব। বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার একই কথা জানান। একইসঙ্গে দাবি জানান, দলের সামনের সারিতে আনা হোক তরুন নতুন মুখ।

দলের ‘দু:সময়ে’ বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসাবে SFI-এর
তিন নেতা, সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস ও প্রতিকূর রহমান DYFI-এর দুই নেতা, মীনাক্ষি মুখোপাধ্যায় ও সর্বানিপ্রসাদ সাঁতরা রাজ‍্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন।

■ সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন:
দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।

উত্তর 24 পরগনার পলাশ দাস

কলকাতা জেলার কল্লোল মজুমদার।

■ সিপিএম রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন:
• পরেশ পাল,

• সৈয়দ হোসেন,

• অলকেশ দাস,

• ময়ূখ বিশ্বাস,

• সৃজন ভট্টাচার্য,

• প্রতিকূর রহমান,

• মীনাক্ষি মুখোপাধ্যায়

• সর্বানিপ্রসাদ সাঁতরা

■ সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য হলেন:
• অনাদি সাহু

• সুমিত দে

■ স্বেচ্ছাবসর নিলেন :

• গৌতম দেব

• মানব মুখোপাধ্যায়

• দীপক দাশগুপ্ত

• নৃপেন চৌধুরি

আলিমুদ্দিনের অন্দরের খবর, নতুন যাঁরা অন্তর্ভূক্ত হলেন, তাঁরা সকলেই গৌতম দেবের ঘনিষ্ঠ।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...