Sunday, April 12, 2026

খড়গপুর উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত

Date:

Share post:

খড়গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত। প্রার্থী কংগ্রেসের হলেও সিপিএম ইতিমধ্যেই জানিয়েছে, এই কেন্দ্রে কংগ্রেসের যিনিই প্রার্থী হবেন, তাঁকেই বামেরা সমর্থন করবেন। এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার বিরুদ্ধে লড়াই করে জয়ী হন বঙ্গ বিজেপি সভাপতি। ফলে ইস্তফা দিতে হয়েছে বিধায়ক পদ থেকে। সেকারনেই এই অকাল-ভোট।

খড়গপুরে কংগ্রেসের অবস্থা তুলনায় ভাল। প্রয়াত জ্ঞানসিং সোহনপালের কেন্দ্র এটি। ঘটনাচক্রে বিধানসভা ভোটে কংগ্রেস পরাজিত হলেও, দলের কাঠামো এই কেন্দ্রে অনেকটাই সবল। ওদিকে এই উপনির্বাচন তৃণমূলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। দিলীপ ঘোষের কাছে বিধানসভা ও লোকসভা, দু-দু’বার পরাস্ত হওয়া কেন্দ্রটি দখলে নিতে মরিয়া ঘাসফুল শিবির। এই আসন দখলে নিতে পারলে, তৃণমূল একাধিক বার্তা দিতে পারবে রাজ্য রাজনীতির আসরে। প্রথমত, তৃণমূলের জনসমর্থন হ্রাস পায়নি। দ্বিতীয়ত এই বাজারে বিজেপির ডেরা থেকে আসন কেড়ে গেরুয়া শিবিরকে হতোদ্যোম করা।সূত্রের খবর, এই লক্ষ্য সামনে রেখে তৃণমূল খড়গপুর কেন্দ্রে এমন কাউকে প্রার্থী করতে চাইছে যার নিজের রাজনৈতিক দাপট আছে এবং ব্যক্তিগত ইমেজও ভালো।

রাজ্যে এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়লেও এ কেন্দ্রে কংগ্রেস সিরিয়াস লড়তে চাইছে। পাশে সিপিএম তথা বামেদের পেয়ে কিছুটা আশাবাদী বিধানভবন। কংগ্রেস প্রার্থী হিসেবে কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের নাম ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে সিলমোহরের জন্য।

অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি চমক প্রার্থী দেওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে। প্রার্থীর নাম ঘোষিত হবে দিল্লি থেকেই।

আরও পড়ুন-টালায় নয়া ব্রিজ গড়তে মাটি পরীক্ষার টেন্ডার তলব পূর্ত দফতরের

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...