Wednesday, April 8, 2026

অসম এনআরসির মুখ্য অধিকর্তা হাজেলাকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

অসমে এনআরসি লাগু করার দায়িত্ব যে আইএএস অফিসারের উপর ন্যস্ত ছিল সেই প্রতীক হাজেলাকে হঠাৎই এই দায়িত্ব থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তাঁকে অসম থেকে মধ্যপ্রদেশে বদলি করার অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতিরা তাঁদের আদেশনামায় জানিয়েছেন, যতদিন না এই বদলি কার্যকর ততদিন সর্বোচ্চ মেয়াদে ডেপুটেশনে থাকবেন এই অফিসার। একইসঙ্গে প্রধান বিচারপতি গগৈ হাজেলার দ্রুত বদলির ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছেন। আদেশনামায় হাজেলাকে বদলির কারণ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি মন্তব্য করেন, কোনও অর্ডারই কারণ ছাড়া হয় না।

প্রসঙ্গত, আদালতের নির্দেশেই অসমে এনআরসি লাগু করার কাজে কো-অর্ডিনেটর ছিলেন অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার প্রতীক হাজেলা। তিনিই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় পক্ষপাতের অভিযোগও ওঠে। চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের পর দেখা যায়, হিন্দু, মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বহু বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে। এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক মঞ্চ লাগাতার ক্ষোভপ্রকাশ করছিল। এর মধ্যে হঠাৎই এল হাজেলার বদলির অর্ডার।

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...