Saturday, April 11, 2026

সাত বছর ধরে শুটিং! গৌতমের হাত ধরে এই প্রথম এক মঞ্চে রাখী-গুলজার-মেঘনা

Date:

Share post:

দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক দশক। তারপর এক ফ্রেমে তাঁরা কখনও আসেননি। এক সঙ্গে মঞ্চে কোনও দিনও ওঠেননি। দুজনকে মিলিয়ে দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৌজন্যে তাঁদের মেয়ে মেঘনা। এই প্রথম এক মঞ্চে রাখি ও গুলজার। সঙ্গে মেঘনাও।

গৌতম হালদারের পরিচালনায় ‘নির্বাণ’ ছবির প্রিমিয়ার হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পরদিন। গৌতমের ব্যক্তিগত অনুরোধে নন্দনের প্রিমিয়ারে থাকবেন মেঘনার সঙ্গে তাঁর বাবা-মাও।

‘নির্বাণ’ বাংলা ছবির নিরিখে একটি মাইলস্টোন। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ছবিটির শুটিং হয়েছে ধাপেধাপে। বাজেটের নিরিখেও বাংলা ছবির ক্ষেত্রে এটি ব্যতিক্রমী। গৌতম বলছেন, ছবিটি করতে গিয়ে প্রচুর দেনা হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জেনে আমি আপ্লুত। এর চেয়ে উপযুক্ত জায়গা আর কী হতে পারে! তবে ছবিটি রিলিজ করা হবে না। কেউ যদি কেনে, তার আশাতেই আপাতত বসে রয়েছেন গৌতম।

মতি নন্দীর উপন্যাস ‘বিজলীবাবার মুক্তি’ অবলম্বনে ছবি তৈরি। বাংলা ও হিন্দিতে দ্বিভাষিক ছবি। তাই শুটিংয়েও বেশি সময় লেগেছে। আর দ্বিভাষিক হওয়ার কারনে নাম পাল্টে হয়েছে ‘নির্বাণ’। অভিনয়ে রাখী, মেঘনা আছেন। আছেন চৈতি ঘোষালও। গৌতমের বক্তব্য, ছবির বিষয়ের দিক থেকে এটি একেবারে সাম্প্রতিক। ফলে বিতর্কও অবধারিত। কলকাতা চলচ্চিত্র উৎসবের প্যানোরামায় থাকছে আরও দুটি ছবি, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...