Sunday, April 12, 2026

আরামবাগ বাস দুর্ঘটনায় আহত ২০

Date:

Share post:

সাতসকালে আরামবাগ বাস দুর্ঘটনায় আহত ২০। গেট ভেঙে বের করা হল বাসের চালককে। দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত হয় বাস চালকও।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হুগলির আরামবাগ জয়রামপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিয়ে চুঁচুড়া থেকে বাসটি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আরামবাগের দিকে আসা বাসটি তারকেশ্বর আরামবাগ রাস্তায় জয়রামপুর এলাকায় একটি গর্তে পড়ে গিয়ে বাসের পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। বাসের মধ্যে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এরপর আওয়াজ শুনে সেখানকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে। আহতদের অ্যাম্বুলেন্সে করে আরামবাগ মহকুমা হাসপাতাল ভর্তি করানো হয়। অন্যদিকে বাসের চালককে বাসের গেট ভেঙে বের করা হয়। চালক গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার ফলে আরামবাগ তারকেশ্বর রোড প্রায় এক ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ বাসটিকে ক্রেনের মাধ্যমে টেনে নিয়ে যায় আরামবাগ থানায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেই যানবাহন নিয়ন্ত্রণ করার। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন-নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে ২দিনের পুলিশ হেফাজত দিল শিয়ালদহ আদালত

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...