Tuesday, June 16, 2026

নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে ২দিনের পুলিশ হেফাজত দিল শিয়ালদহ আদালত

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে বিশিষ্ট নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে ২দিনের পুলিশ হেফাজত দিলো শিয়ালদহ এসিজেএম আদালত। অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ প্রখ্যাত নাট্য পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই পরিচালকের নাট্য দলের একসময়ের অভিনেত্রী। ঘটনায় ধর্ষনের মামলা দায়ের করে ফুলবাগান থানার পুলিশ। শনিবার পরিচালককে তোলা হবে শিয়ালদহ কোর্টে। এবং সেখানেই বিচারক তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, “স্পেক্ট্যাক্টরস” নামে একটি নাটকের দল চালান সুদীপ্ত। তাঁর বাড়িতেই হয় দলের রিহার্সাল। তরুণী পোস্টে লিখেছেন, ঘটনার দিন ওই পরিচালক তাকে ডাকেন বাড়িতেই। বলা হয় মহড়ার কথা। কিন্তু গিয়ে কিছুটা অবাকই হন তিনি। দলের অন্য কোনও সদস্য নাকি তখন সেখানে ছিন না। ছিলেন না পরিচালকের স্ত্রীও। অভিযোগ, এই সময় ‘ডায়াফ্রাম ব্রিদিং টেকনিক’ শেখানোর নামে তাঁকে ধর্ষণ করা হয়। সেই সময় তাকে সংলাপ বলতে বাধ্য করা হয়। তিনি সেই সময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। ব্যাথায় কুঁকড়ে ওঠেন। তার অভিযোগ, পরে আবারো একই চেষ্টা করেন ওই পরিচালক। তখন তিনি দৃঢ়তার সঙ্গে “না” বলেন। তখন ওই পরিচালক পিছিয়ে যান।

ওই অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তিনি হোয়াটসঅ্যাপ এ ঘটনার প্রতিবাদ করে জানান ওই পরিচালককে। ঘটনার কথা জানতে পারেন ওই পরিচালকের স্ত্রীও।

একটি কলেজের মিডিয়া সায়েন্সের অধ্যাপনা করতেন এই পরিচালক। সেখানকার ছাত্রী অভিনেত্রী। তিনি গত ১৪ অক্টোবর পুরো ঘটনার কথা লিখিতভাবে কলেজে জানান। পরের দিনই ওই পরিচালক পদত্যাগ করেন। গতকাল ওই কলেজের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে কলেজের তরফেই জানিয়ে দেওয়া হয় পদত্যাগ করেছেন অভিযুক্ত।

আরও পড়ুন-বিজিবির গুলিতে নিহত বিএসএফ জওয়ান, কৈলাস বলছেন ভুল-বোঝাবুঝি!

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...