Sunday, June 14, 2026

বেঙ্কি মাইসোরকে ED-র জেরা, রোজ ভ্যালি কাণ্ডে KKR জড়িত ?

Date:

Share post:

রোজ ভ্যালি কেলেঙ্কারিতে কি শাহরুখ খানের ‘কলকাতা নাইট রাইডার্স’ যুক্ত ?

দু‘বারের IPL চ্যাম্পিয়ন এই দলের বিরুদ্ধে এবার এই সন্দেহই তৈরি হয়েছে চিটফাণ্ড দুর্নীতির তদন্তকারী সংস্থার ৷
দিনকয়েক আগে 17 হাজার কোটি টাকার রোজ ভ্যালি দুর্নীতি মামলায় শাহরুখ খানের ফ্রাঞ্চাইজির নাম জড়িয়েছে ৷ সূত্রের খবর, এই কারনেই শাহরুখ খানের রেড চিলিজের কর্তা বেঙ্কি মাইসোরকে ED টানা জেরা করেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিশাল পরিমান টাকার এই ঘোটালায় হয় বেঙ্কি মাইসোর ব্যক্তিগতভাবে অথবা শাহরুখের রেড চিলিজ বা KKR যুক্ত বলেই তদন্তকারীদের ধারনা। সে কারনেই এই জিজ্ঞাসাবাদ। কলকাতার ED দফতরে ডেকে পাঠিয়েই বেঙ্কি মাইসোরের বয়ান নথিবদ্ধ করা হয়েছে সম্প্রতি। রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে ইতিমধ্যেই বেশ কিছু প্রভাবশালীকে ED জিজ্ঞাসাবাদ করেছে। বাংলা সিনেমার একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রীকেও জেরার মুখে পড়তে হয়েছে।
প্রসঙ্গত 2015 সালে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে গ্রেফতার করা হয় ৷

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...