Sunday, June 14, 2026

নির্বিঘ্নে মিটল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা

Date:

Share post:

গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছিল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এবার ২৮তম বছরে নির্বিঘ্নেই শেষ হল এই পরীক্ষার। আজ শনিবার শেষ দিনে হল ইংরেজি পরীক্ষা।

পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩,৫২,৬৬৫। মোট ৩৭৭২টি কেন্দ্রে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। কোথাও থেকে কোন বিতরকের খবর নেই।

এর থেকেই স্পষ্ট, সরকারি নিয়মে পাশফেল প্রথা উঠে গেলেও একটা বড় অংশের পড়ুয়াদের অভিভাবক এখনও প্রতিযোগিতামূলক পরিবেশের উপরই আস্থা রাখেন। এবং পঞ্চম শ্রেণীতে এডমিশন টেস্টের আগে এটা দারুণ এক স্টেজ রিহার্সাল বলেই মনে করছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

এই পরীক্ষা আয়োজন করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা উঠে যাওয়ার পর এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। পাশফেল প্রথার বিরোধী এমন অনেকেই এই পরীক্ষারও বিরোধিতা করেছিলেন। কিন্তু তা খুব একটা দানা বাঁধেনি। এখন সব বিরোধিতাই উড়িয়ে আরও জনপ্রিয় হচ্ছে এই পরীক্ষা।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...