Tuesday, June 16, 2026

কেরলে ঘুরতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ বোনের

Date:

Share post:

কেরলে ঘুরতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ বোনের। এবার উত্তর ২৪ পরগণার বনগাঁ থেকে কেরলে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন মহিলা পর্যটকের এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও দুই মহিলা পর্যটক। তাঁদের কেরলের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, কেরলের ৪৭ নম্বর জাতীয় সড়কে আলেপ্পিতে শুক্রবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিন পর্যটকের। সম্পর্কে তারা তিন বোন। মৃতদের নাম,গীতা রায়, মিতা বর্মন, শোভা বিশ্বাস। আশঙ্কাজনক অবস্থায় যারা হাসপাতালে ভর্তি তাঁদের নাম কাকলি রায় এবং লক্ষী হালদার।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বনগাঁর টেংরা গ্রামের বাসিন্দা বড় বোন শোভা বিশ্বাস তাঁর চার বোন গীতা রায়, মিতা বর্মন, লক্ষ্মী হালদার, কাকলি রায়কে সঙ্গে নিয়ে ১৫ অক্টোবর শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে কেরলের তিরুবনন্তপুরমে বেড়াতে যান তাঁরা। শুক্রবার দুপুর আড়াইটের সময় শোভা বিশ্বাসের ছেলের কাছে খবর আসে কেরলের ৪৭ নম্বর হাইওয়ের উপরে আলেপ্পিতে পথ দুর্ঘটনায় শোভা বিশ্বাস ও আরও দুই মাসির মেয়ে গীতা রায়, মিতা বর্মনের মৃত্যু হয়েছে।
বাকি দু’জনকে লক্ষ্মী হালদার ও কাকলি রায়কে আশঙ্কাজনক অবস্থায় কেরলের টি ডি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ বাড়িতে ফেরানোর সুব্যবস্থা করবার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...