Tuesday, June 16, 2026

প্রচার শেষ, অমিত বলছেন দুই রাজ্যেই বিজেপি জিতবে দুই-তৃতীয়াংশ আসনে

Date:

Share post:

প্রচার শেষ। সোমবার বিধানসভা ভোট মহারাষ্ট্র ও হরিয়ানায়। দুই রাজ্যেই ক্ষমতায় বিজেপি, এই ভোটেও হাওয়া তাদেরই অনুকূলে। বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলছেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে দুই রাজ্যেই সরকার গড়বে বিজেপি। শিবসেনার চাপ উড়িয়ে অমিত সাফ জানান, গতবার আমরা শিবসেনাকে ছাড়াই মহারাষ্ট্রে জিতেছি। গত পাঁচ বছরে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নে বিপুল কাজ হয়েছে। প্রধানমন্ত্রী মোদির মতই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। ফড়নবিশই এবারও মুখ্যমন্ত্রী হবেন। একইভাবে হরিয়ানায় গত পাঁচ বছরের উন্নয়নের সুফল পাবে বিজেপি। আগে ভোটের আগে সবাই জাতপাতের হিসাব করতে বসতেন। মোদি আসার পর জাতিবাদ, পরিবারবাদ ও তুষ্টিকরণ থেকে রাজনীতিকে মুক্ত করতে চাইছেন। আমাদের কাজ দেখেই মানুষ ভোট দেবে। বিরোধীদের কী হাল সবাই দেখতে পাচ্ছে। দুই রাজ্যেই আমরা আবার সরকার গড়ব।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...