Sunday, April 12, 2026

পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর হারে ভারত প্রথম!

Date:

Share post:

পাঁচ বছরের কমবয়সি শিশুদের মৃত্যুর হার ভারতে সবচেয়ে বেশি। ইউনিসেফের সদ্যপ্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টের পরিসংখ্যান অনুসারে, 2018 সালে ভারতে পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর মোট সংখ্যা 8 লক্ষ 82 হাজার। সেখানে নাইজেরিয়ার মতো দেশে সংখ্যাটা 8 লক্ষ 66 হাজার। অন্যদিকে, পাকিস্তানে এই সংখ্যা 4 লক্ষ 9 হাজার। দ্য স্টেট অফ ওয়ার্ল্ড চিলড্রেন নামে ওই রিপোর্টে যে সব দেশে শিশুমৃত্যু কম তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক, বাহরিন, নিউজিল্যান্ড, যেখানে এই বয়সি শিশুমৃত্যু হাজারের নীচে। শিশুমৃত্যু ছাড়াও তাদের অপুষ্টি, শারীরিক ক্ষমতারও তথ্য নেওয়া হয়েছে।

তবে ইউনিসেফের সর্বশেষ রিপোর্টে এই উদ্বেগের ছবি ধরা পড়লেও ইউনিসেফেরই অন্য কয়েকটি রিপোর্টে ভারতের জাতীয় পুষ্টি সমীক্ষার উল্লেখ করে শিশুদের মাতৃদুগ্ধ পান কর্মসূচি, স্কুলের বাচ্চাদের ফোলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট বিতরণ ও স্বাস্থ্য উন্নয়নের আরও কয়েকটি কর্মসূচির প্রশংসা করা হয়েছে। যদিও একইসঙ্গে ভারতীয় শিশুদের খাদ্যাভ্যাস তথা জাঙ্কফুড খাওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে
রাষ্ট্রসংঘের এই সংস্থা।

আরও পড়ুন-মধ্যযুগীয় বর্বরতা! মারধর, উলঙ্গ করে ঘোরানো হল এক গৃহবধূকে

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...