Sunday, April 12, 2026

দাউদ-যোগ? প্রফুলকে 12 ঘন্টা জেরা ইডির, ফের তলব

Date:

Share post:

মহারাষ্ট্রে ভোটের আগেই বড় ধাক্কা এনসিপির। কুখ্যাত দাউদ ইব্রাহিমের শাকরেদ ও অন্ধকার জগতের কারবারি ইকবাল মির্চির সঙ্গে এনসিপি নেতা ও প্রাক্তন বিমানমন্ত্রী প্রফুল প্যাটেলের সম্পত্তি কেনাবেচা ও অর্থ পাচারের অভিযোগে ইডি ডেকে পাঠায় তাঁকে। এরপর মুম্বইয়ের ইডি অফিসে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মনমোহন জমানার এই মন্ত্রীকে। ফের আগামী সপ্তাহে তাঁকে তলব করেছে ইডি।

ইডির অভিযোগ, প্রফুলের সংস্থা ‘মিলেনিয়াম ডেভালপার্স’ 2006-2007 সালে কুখ্যাত স্মাগলার ও ড্রাগ পাচারকারী ইকবাল মির্চির জমিতে একটি বহুতল তৈরি করে এবং এর তৃতীয় ও চতুর্থ তলা মির্চির স্ত্রী হাজরা ইকবালকে দেওয়া হয়। ইডির সন্দেহ, এই সম্পত্তি কেনাবেচাকে কেন্দ্র করে বড় অঙ্কের মানি-লন্ডারিং হয়েছে। ডি-গ্যাংয়ের সঙ্গে প্রফুলের যোগাযোগ নিয়েও প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মুম্বই বিস্ফোরণের মূল চক্রীর সঙ্গে এধরনের যোগাযোগ দেশের নিরাপত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য অনেকের। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে আসা অভিযোগকে জল্পনা বলে উড়িয়েছেন শারদ পাওয়ারের ঘনিষ্ঠ এই নেতা।

আরও পড়ুন-পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর হারে ভারত প্রথম!

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...