Sunday, March 22, 2026

সেনার সঙ্গে সীমান্তে সজাগ ‘ওরা’

Date:

Share post:

প্রশিক্ষণ দিলে তারা যে শুধু পাহারাদার নয়, দেশ রক্ষার কাজেও সাহায্য করতে পারে তা বুঝিয়ে দিচ্ছে বিএসএফের 64 ব্যাটালিয়নের ডগ স্কোয়াড। সীমান্তরক্ষী বাহিনীর তরফে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইসব সারমেয়দের। বিস্তীর্ণ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা কাঁটাতার থাকলেও, তা পেরিয়ে অনুপ্রবেশকারীদের আনাগোনা প্রায়ই। সঙ্গে আছে চোরাচালানের চোরকাঁটা। এইসব কিছুর ক্ষেত্রে বিএসএফকে সাহায্য করে এই সারমেয়রা। সন্দেহজনক বস্তু দেখলে তা চিহ্নিত করার পাশাপাশি ঝোপঝাড়ের আড়ালে কেউ লুকিয়ে আছে কি না তা খুঁজে বের করতেও এর জুড়ি নেই। রবিবার, বিএসএফের অনুষ্ঠানে নিজেদের কসরত দেখিয়ে তারা বুঝিয়ে দিল, শুধু লালু, ভুলু, জিমি, টমি নাম নিয়ে ঘরের কোণায় সেজেগুজে বসে থাকা নয়, রীতিমতো সীমান্তে দাঁড়িয়ে দেশের পাহারা দিতে পারে ওরাও।

আরও পড়ুন-জামিনের পর আক্রমণে সন্ময়, গ্রেফতারির আত্মঘাতী নির্দেশ কার?

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...