Friday, March 27, 2026

জমজমাট আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান, এক গোলে এগিয়ে এটিকে

Date:

Share post:

হয়ে গেল আইএসএলের উদ্বোধন। অ্যাটলেটিকো দ্যি কলকাতা বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হল আইএসএল সিজন ৬-এর যাত্রা। তবে তার আগে কোচির স্টেডিয়ামে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ছিলেন সব দলের কর্মকর্তারা। এমনকি উপস্থিত ছিলেন এটিকে-র অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন সৌরভ। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আগামী ২৩ অক্টোবর। তবুও আইএসএলে যেন তিনি ছিলেন সকলের মধ্যমণি। এছাড়া বলিউড তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানির নাচের তালে মেতে ওঠেন ফুটবল সমর্থকরাও।

ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ছ’মিনিটের মাথায় কার্ল ম্যাকহাগের গোলে এগিয়ে গিয়েছে এটিকে। এখন জয় দিয়ে এটিকে আইএসএলের ষষ্ঠ সংস্করণের যাত্রা শুরু করতে পারে কিনা, সেটাই দেখার।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...