Sunday, April 12, 2026

দুই মনীষীকে সম্মান জানাতে পুরসভার উদ্যোগ

Date:

Share post:

শ্যামবাজার পাঁচমাথার মোড়ের নেতাজি মূর্তি এবং নিমতলা শ্মশানের রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের সৌন্দর্যায়নের উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। শ্যামবাজার মোড়ের নেতাজি মূর্তিতে এ বার আলো জ্বলবে। সঙ্গে সম্প্রচারিত হবে নেতাজির বিভিন্ন উক্তি, স্বাধীনতার গান। দর্শক বসার জায়গা ওখানে সম্ভব নয়, তবে পথচলতি মানুষ এই সাউণ্ড অ্যাণ্ড লাইট দেখতে-শুনতে পারবেন। নিমতলা শ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলেরও সৌন্দর্যায়ন হবে। সেখানেও আলো-ধ্বনি শো-এর ব্যবস্থা থাকবে। কলকাতা পুরসভার উদ্যোগেই দুই মনীষীকে সম্মান জানাতেই দু’টি জায়গা নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।1969 সালে কলকাতা পুরসভা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তি স্থাপন করেছিলো।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...