Wednesday, June 17, 2026

শীতের জন্য তৈরি হচ্ছে নিউ টাউনে নয়া পিকনিক স্পট

Date:

Share post:

নিউ টাউনে এবার চালু হতে চলেছে নতুন এক পিকনিক স্পট। এই শীতেই ওই পিকনিক স্পট ব্যবহার করা যাবে। ইকো আরবান ভিলেজের পিছনের অংশে এই স্পটটি করা হচ্ছে। NKDA-এর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন, ‘চাহিদার কথা মাথায় রেখে ইকো আরবানের পিছনের দিকে থাকা জায়গায় আরও একটি পিকনিক স্পট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসের আগে তা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’

এখানে একসঙ্গে চারটি গ্রুপ পিকনিক করতে পারবে। ভাড়া বাবদ গুনতে হবে 5 হাজার টাকা। দু’বছর আগে নিউ টাউনে দু’টি পিকনিক স্পট তৈরির উদ্যোগ নিয়েছিল NKDA বা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। একটি উপাসনা স্থলের কাছে। দ্বিতীয়টি ইকো আরবান ভিলেজ। দু’টি স্পটেই রয়েছে জলাশয়, প্রচুর গাছ। শহরের কাছে নিউ টাউনের এমন পরিবেশে পিকনিক ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গত বছর নিউ টাউনে 126টি পিকনিক হয়েছে, আয় হয়েছে 6 লক্ষ টাকা।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...