Thursday, June 11, 2026

পরোক্ষে বাংলাদেশকে খাটো করে বীরুর বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে যে টিভি বিজ্ঞাপনটা বানানো হয়েছে, তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে একটা ‘প্রোমো’ বানিয়েছে ‘স্টার স্পোর্টস’। টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনো হারাতে পারেনি ভারতকে—এই তথ্য দিয়েই তৈরি হয়েছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে দেখানো হয়েছে লাল-সবুজ টুপি পরা একটি সাদা বল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নীল হাতলের বড় ব্যাটকে। আকৃতিতে ব্যাটের তুলনায় বল অতি ক্ষুদ্র—ভারতের কাছে বাংলাদেশও এমন ক্ষুদ্র, পরোক্ষে সেটি তুলে ধরা হয়েছে।

ব্যাটে-বলের এই লড়াইয়ের মাঝে আছেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র সেহবাগ। যেখানে বীরু বলকে আহ্বান করছেন উড়াতে! বল এটা-ওটা উড়িয়ে শেষমেশ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে উড়িয়ে ভীষণ লাফালাফি শুরু করে। বলের লাফালাফি দেখে বীরুর উক্তি, ‘এখানেই এত উড়ছে, যদি প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জিতে যায়, তবে কী করবে কে জানে?’ ক্রিকেট নিয়ে বাংলাদেশের সমর্থকদের আবেগ ও বাড়তি উন্মাদনার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে বলে মনে করছেন অনেকে। এখানেই শেষ নয়, স্টার স্পোর্টস তাদের ভেরিফায়েড পেজে এই বিজ্ঞাপন পোস্ট করে ভারতকে নির্দেশ দিয়েছে, ‘বাংলাদেশের কাছে কোনভাবে হারা যাবে না!’

স্টার স্পোর্টসের এমন ধরনের বিজ্ঞাপন নতুন নয়। তাদের ‘মওকা মওকা’ বিজ্ঞাপনও কম সমালোচিত হয়নি। অবশ্য বাংলাদেশেও ভারতকে খোঁচা দিয়ে বিজ্ঞাপন হয়েছে। ২০১৫ সালের জুনে ভারত সিরিজ সামনে রেখে একটি সফট ড্রিংকস প্রতিষ্ঠান বানিয়েছিল ‘বাম্বু ইজ অন’ বিজ্ঞাপন! এই বাম্বু নিয়ে বিরাট কোহলি পর্যন্ত সে সময় মুখ খুলেছিলেন।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...