Wednesday, June 17, 2026

দ্বিতীয় স্ত্রী থাকলেই নোবেল? নির্লজ্জ আক্রমণের নোবেলীয় জবাব

Date:

Share post:

এবার সরাসরি প্রশ্ন এবং সরাসরি উত্তর। শনিবার একটি ইংরেজি পোর্টালে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপি নেতারা বলছেন, দ্বিতীয় স্ত্রী থাকলেই নোবেল পাওয়া যায়। আপনি কী বলবেন? অভিজিতের উত্তর — “আমি স্পষ্ট করে বলতে চাই, মানুষের কণ্ঠরোধ করায় আমি বিশ্বাসী নই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় উঠে আসে তা হল সংগঠিত সন্ত্রাসের প্রশ্ন। আমাদের দেশে কী এমন কোনও আইন আছে যা দিয়ে আমরা এসব বন্ধ করতে পারি? পারি না। ধরা যাক কেউ বলল, চল আমরা ওই বাড়িটায় আগুন দিয়ে আসি। যদি তাই হয়, তবে তা বেআইনি, এবং অপরাধ। কিন্তু এ ধরণের কথার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট আইনই নেই। আসলে নিরপেক্ষভাবেই প্রয়োজন প্রাতিষ্ঠানিক আইনের।

তার মানে আপনি চাইছেন সরকার নড়েচড়ে বসুক? অভিজিতের উত্তর — না, সরকার হল যথাযথভাবে আইনকে প্রয়োগ করার হাতিয়ার। আইন তৈরি হোক ব্যক্তির স্বাধীনতাকে সুরক্ষিত করার কথা মাথায় রেখে। এখানে পুলিশের একটা ভূমিকা আছে। আর আমাদের দেশে পুলিশ যথাযথ প্রশিক্ষিত নয়, তাদের বাজেট কম, আর তারা আইনি প্রশ্নে কী পারে আর পারে না, সেটাই পরিস্কার নয়। ফলে সরকারকে এ ব্যাপারে যথাযথ ভূমিকা নিতে হবে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...