Wednesday, June 24, 2026

শীত আসতে এখনও প্রায় দু’সপ্তাহ!

Date:

Share post:

জেলায় আবহাওয়ায় একটা ঠাণ্ডার আমেজ লক্ষ্য করা গেলেও কলকাতায় গুমোট আবহাওয়া চলছে। তাপমাত্রা ৩২-৩৬ ডিগ্রির মধ্যে। সঙ্গে আর্দ্রতা রোজই প্রায় ৬০ শতাংশের কাছাকাছি থাকছে। ভোর রাতে হালকা একটা ঠাণ্ডার ঝলক থাকলেও মেঘ-রোদের মাঝে অস্বস্তিকর আবহাওয়া। পুজোর পরেই ভোরের দিকে ঠাণ্ডার মৃদু আমেজে অনেকের ধারণা হয়, শীত এসে গিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই শীত পড়েছে এ কথা বলার জায়গায় নেই। রাজ্যের বেশ কিছু জেলায় এখনও নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, গুমোট ভাব কাটছে। কিন্তু ঠাণ্ডা অর্থাৎ উত্তরের হিমেল হাওয়া আসতে এখনও দেরি আছে। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের ভারি বাতাস থাকায় উত্তুরে বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে এই পরিস্থিতি কেটে যাবে অক্টোবরের শেষ দিকে। আবহাওয়ার বিরাট কোনও হেরফের না হলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ রাজ্য জুড়ে অনুভব করা যাবে।

আরও পড়ুন-মঙ্গলবার দেশজুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...