Tuesday, June 23, 2026

ময়দানে বাজি বাজারের প্রস্তুতি ঘুরে দেখে যা জানালেন কলকাতা পুলিশের আধিকারিকরা

Date:

Share post:

স্টল তৈরির কাজ নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ না হাওয়ায় কিছুটা বিলম্ব হলেও বুধবার থেকে পুরোদমে শহীদ মিনার প্রাঙ্গণে পুরোদমে বসতে চলেছে বাজি বাজার। ঠিক তার আগে মঙ্গলবার দুপুরে এই বাজি বাজার পরিদর্শন করলেন কলকাতা পুলিশ ও দমকলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

পুলিশ ও দমকলের সমস্ত গাইডলাইন মেনে করা হয়েছে স্টল। বাজি বাজার চলাকালীন ময়দান চত্বরে থাকছে অগ্নি নির্বাপনের সমস্ত ব্যবস্থা। সমগ্র মেলা চত্বরে থাকছে সিসিটিভি। এদিন বাজি বাজার প্রস্তুতি পরিদর্শন করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

এইবছর স্টলের সংখ্যা মাত্র ৩৯টি বলে জানা যাচ্ছে। গতবছর বাজি ব্যবসায় লাভের হার কম হওয়ায় উল্লেখযোগ্য ভাবে কম স্টল বসেছে এই বছর।

আরও পড়ুন-রাজু বিস্তের গাড়ি ঘিরে বিক্ষোভ, মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...