Monday, June 15, 2026

২ বছর কাজ না পাওয়ার অভিযোগ হেয়ার ড্রেসারের, খারিজ পরিচালক পারমিতার

Date:

Share post:

বঙ্গে পালাবদলের রাজনীতির প্রভাব এখন টলি ইন্ডাস্ট্রিতেও। দু’বছর কাজ না পাওয়ার অভিযোগে সরব ‘আমি যখন হেমা মালিনী’র হেয়ার ড্রেসার শ্রাবণী। যদিও তাঁর সব অভিযোগ খণ্ডন করেছেন চলচ্চিত্রটির পরিচালক পারমিতা মুন্সী।

হেয়ার ড্রেসার শ্রাবণী দাবি করেছেন, পারমিতা মুন্সী পরিচালিত ছবি ‘আমি যখন হেমা মালিনী’তে ক্যামেরা ম্যান গিল্ডের সদস্য হওয়ায় তাঁকে সাসপেন্ড করা হয়। দু’বছর কাজ পাননি কোনও কাজ পাননি শ্রাবণী। এছাড়াও তাঁকে নানাভাবে হেনস্থার মুখে পড়তে হয়। কোনো রকম সাহায্য চাইলে তা তিনি পাননি।

যদিও তার সব অভিযোগ খারিজ করেছেন ‘আমি যখন হেমা মালিনী’ ছবির পরিচালক পারমিতা মুন্সী। তাঁর দাবি, হেয়ার ড্রেসার শ্রাবণী যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ সত্য নয়। কারণ তাঁর ছবির ক্যামেরাম্যান গিল্ডের সদস্য নয়। এছাড়াও যে সাস্পেনশনের কথা বলা হয়েছিল, সেখানে পারমিতা ও শ্রাবণী-সহ মোট ৯ জন টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়। সাসপেনশন উঠে গেলে পরিচালক পারমিতা নিজেই কল করে কাজে ডাকেন হেয়ার ড্রেসার শ্রাবণীকে। তাঁকে দশ শিফটের কাজ অফার করেন পরিচালক। কিন্তু কাজে আসেননি শ্রাবণী। ফলে তার হাতে কাজ ছিল না দু’বছর তা মিথ্যে। দু-একটি বাংলা ধারাবাহিকেও বিক্ষিপ্তভাবে কাজ করেছেন শ্রাবণী সে কথাও জানান পারমিতা। আরও পড়ুন: প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

পরিচালক জানান, আমরা তখনই কাজ প্রত্যাখ্যান করি যখন আমাদের হাতে সময় থাকে না। আবার অন্যদিকে কাজ পাননি বলে অভিযোগ করেছেন শ্রাবণী। শ্রাবণী নিজের বক্তব্য স্ববিরোধী বলে মন্তব্য করেছেন পারমিতা।

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...