Saturday, March 28, 2026

রাজ্যবাসীর নাম যেন ভোটার লিস্টে বাদ না পড়ে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এই রাজ্যে যাঁরা বাস করেন, তাঁদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। মঙ্গলবার, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে জনগণনা কর্মীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেক সময় অন্য রাজ্যে থেকে অনেকে বাংলায় এসে থাকেন। তাঁরা যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যেও ভোট দেন, আবার বাংলাতেও ভোট দেন। সেটা আটকানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, জনগণনা যাঁদের দিয়ে করানো হয় তাঁরা অনেক কিছু জানে না। অনেক নাম কেটে দেন। এসব করলে তিনি ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। আশা, আইসিডিএসের মহিলাদের এই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

সোমবার শিলিগুড়িতে বিজয়া সম্মেলনীর পরে, মঙ্গলবার ৩ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকেও তিনি ফের জানান, বাংলা থেকে কাউকে তাড়ানো হবে না। মমতা বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলছি, এখানে এনআরসি হবে না। ডিটেনশন ক্যাম্প করার কোনও প্রশ্নই ওঠে না।“

মুখ্যমন্ত্রীর অভিযোগ, অনেক সময় কোনও বিশেষ রাজনৈতিক দলের লোক হলে নাম বাদ যায়। এটা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।
সেইসঙ্গে ভোটার তালিকা সংশোধনে কী কী করতে হবে তা সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, তা নিশ্চিত করতেও বলেছেন তিনি। থানার আইসি, জনপ্রতিনিধিদের কাছে থেকে বিষয়টা বুঝে নিতে হবে। এসডিও, বিডিও, জেলাশাসকদের জিজ্ঞাসা করে নিতে হবে।
জেলায় আইনশৃঙ্খলা নিয়েও তিনি প্রচুর অভিযোগ পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ভূমি আধিকারিকদের কাজ নিয়েও অনেক অভিযোগ। এজন্য ডিজিকে দায়িত্ব নিতে হবে বলে বলে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন-ময়দানে বাজি বাজারের প্রস্তুতি ঘুরে দেখে যা জানালেন কলকাতা পুলিশের আধিকারিকরা

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...