Friday, June 26, 2026

মিলল সিপিএম নেতার মুণ্ড সহ অবশিষ্ট দেহাংশ

Date:

Share post:

বীরভূমের নানুরের সিপিএম নেতার মুণ্ড সহ অবশিষ্ট দেহাংশ উদ্ধার করল পুলিশ। সোমবার, দুবরাজপুর থেকে তাঁর বাকি দেহাংশ উদ্ধার হয়েছিল। বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হতে হয় সুভাষচন্দ্র দেকে।

শুক্রবার, নানুরের সিপিএম নেতা সুভাষচন্দ্র দে নিখোঁজ হন। তিনি সূঁচপুর গণহত্যার অন্যতম অভিযুক্ত ছিলেন। পরে উচ্চ আদালতের নির্দেশে বেকুসুর খালাস পান তিনি। বন্ধুর মেয়ে সোনালি বিবির সঙ্গে বিবাহ বর্হিভূত ছিল তাঁর। বধূর শ্বশুরবাড়ি খোঁজ মোহাম্মদপুরে যান সুভাষ দে। বাড়িতেই তাঁর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন সোনালির স্বামী মোতিউর। ক্ষিপ্ত হয়ে সিপিএম নেতাকে লোহার রডের বাড়ি দিয়ে মেরে ফেলেন। তারপর দেহ ৩ টুকরো করে দুটি ভিন্ন স্থানে ফেলে আসেন। গ্রামের এক নির্জন এলাকায় সোমবার মাথা এবং পা বাদ দিয়ে বাকি অংশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর মতিউর পুলিশকে জানান, মাথা এবং পা অজয় নদের ফেলে এসেছেন। যদিও সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। দফায় দফায় জেরার মুখে সঠিক জায়গা দেখিয়ে দেন মোতিউর। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে ধানক্ষেত থেকে দেহের বাকি অংশ উদ্ধার হয়। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, “প্রথমে নদীর জলে দেহের বাকি অংশ ফেলার কথা বললেও, পরে জিজ্ঞাসাবাদ করে মাঠ থেকে মাথা ও পা উদ্ধার হয়েছে”।

আরও পড়ুন-মেয়রের উদ্যোগে সুস্থ সদ্যোজাত

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...