Saturday, March 28, 2026

মালবাহী ট্রাকে ৪০টি লাশ! তারপর যা হলো

Date:

Share post:

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বের শহর এসেক্সের একটি লরি কনটেইনার অর্থাৎ, মালবাহী ট্রাক থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। এবং মৃতরা প্রত্যেকেই খুন হয়েছেন বলে অনুমান পুলিশের। বুধবার দুপুরে গ্রেস শহরের পূর্ব অ্যাভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি থেকে এই লাশ পাওয়া যায়।

অ্যাম্বুলেন্স সার্ভিস লরিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী ওই লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এসেক্স পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৩৯ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একজন কিশোর।

পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে শনিবার দেশে প্রবেশ করেছিল। কিন্তু ঠিক কি কারণে গণহত্যা এবং লাশগুলো কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। দ্রুত লরি চালককে ধরে বিষয়টি জানার চেষ্টা চলছে।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...