Friday, June 19, 2026

যুবভারতীর গ্যালারিতে বসে ডার্বি ম্যাচ দেখতে চান নোবেলজয়ী

Date:

Share post:

যুবভারতীর গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল- মোহনবাগানের ম্যাচ দেখতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । কলকাতার ডার্বির উত্তেজনার শরিক হতে চান তিনি। ফুটবল নিয়ে এই একটা ইচ্ছার কথাই বুধবার তিনি জানিয়েছেন ।

শুধুই অর্থনীতি নয়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে ফুটবলপ্রেমীও, বুধবার নোবেলজয়ীর বাড়িতে গিয়ে তা টের পেয়েছেন মোহনবাগানের দুই কর্তা, সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। বাড়ি গিয়ে এই কৃতী বাঙালির হাতে মোহনবাগানের আজীবন সদস্যপদ তুলে দেন দুই বাগান-কর্তা। নোবেলজয়ীর নাম লেখা সবুজ-মেরুন জার্সি এবং মোহনবাগানের ইতিহাস নিয়ে সুবীর মুখোপাধ্যায়ের বই ‘সোনায় লেখা ইতিহাস’ তাঁকে উপহার দেওয়া হয়। নোবেলজয়ীর সঙ্গে কথাবার্তার প্রসঙ্গে বাগান কর্তারা জানিয়েছেন, অভিজিৎবাবু জানতে চেয়েছেন কবে আবার ম্যাচ খেলবে মোহনবাগান, সেই সময়ে তিনি শহরে থাকার চেষ্টা করবেন। বাগান কর্তারা ওনাকে বলেছেন, আইলিগের খেলা সামনেই। মোহনবাগানের ম্যাচ দেখার জন্য নোবেলজয়ীকে আমন্ত্রণ জানানো পরিকল্পনা রয়েছে বাগানের।

বাগানের দুই কর্তাই নোবেলজয়ীর কাছে জানতে চেয়েছিলেন, কোন ক্লাবের খেলা দেখতে পছন্দ করেন? তিনি একটুও সময় না নিয়েই তিনি জানিয়েছেন, “কোনও বিদেশি ক্লাবের খেলা নয়, ভারতীয় ফুটবল দেখতেই বেশি ভালো লাগে”।

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...