Wednesday, April 8, 2026

যেখানেই বোতাম টেপা হোক, ভোট বিজেপির প্রতীকে! প্রমাণ মিলল মহারাষ্ট্রে

Date:

Share post:

যে অভিযোগ বিরোধীরা বারবার করেছেন, সেই অভিযোগ এবার হাতেনাতে প্রমাণিত হল। ভোট দানের ইভিএম যন্ত্রে যেখানেই বোতাম টেপা হোক না কেন, ভোট যাচ্ছে একটি নির্দিষ্ট দলের প্রতীকে। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে সাতারা জেলার কোরেগাঁও কেন্দ্রের একটি বুথে সেটাই ঘটল। বোতাম যেখানেই টেপা হোক ভোট যাচ্ছে বিজেপির প্রতীকে। ভিভি প্যাড স্লিপে বেরোচ্ছে বিজেপির প্রতীক। অভিযোগ জানালে প্রথমে কমিশন আমল দেয়নি। এরপর পুলিশে অভিযোগ জানালে কমিশনের আধিকারিকরা অভিযোগ মেনে নিতে বাধ্য হন। বদলানো হয় ইভিএম। যদিও ততক্ষণে ভোট দিয়ে ফেলেছেন শ’দুয়েকের বেশি মানুষ। তার কী হবে? তার জবাব নেই কমিশনের কাছে।

মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানাসভা ভোটের আগে হরিয়ানার বিজেপি প্রার্থী বকশিশ সিং প্রকাশ্য সভায় বলেছিলেন, যেখানেই ভোট দিন, ভোট যাবে বিজেপিতে। মেশিনে আমরা বিশেষ যন্ত্র লাগিয়েছি। সে নিয়ে রাহুল গান্ধী একটি ট্যুইটও করেন। কিন্তু বিজেপি সেই ভিডিও জাল বলায় বিনা বাক্যব্যয়ে নির্বাচন কমিশন তা মেনেও নেয়। সে নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু সাতারা জেলা প্রমাণ করে দিয়ে গেল, যা রটে তার মধ্যে যে কিছু সত্যতাও রয়েছে। আমেরিকায় ভারত-জাত এক বিজ্ঞানী পরীক্ষা করে দাবি করেছিলেন, ইভিএম মেশিনেও কারচুপি করা সম্ভব। এই দাবি যে ক্রমশ জোরাল হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...