Wednesday, April 8, 2026

এনআরসি-কাশ্মীর নিয়ে বেসুর ওয়াশিংটনের, চিন্তার ভাঁজ দিল্লির

Date:

Share post:

বিজেপি সরকারের শিরঃপীড়ার কারন ফের আমেরিকা। একদিকে এনআরসি নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের সমালোচনা। অন্যদিকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে জোর সমালোচনা। ফলে ভাবনায় নয়াদিল্লি।

মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, অসমের ১৯ লক্ষ মানুষ দেশহীন হওয়ার আশঙ্কায় দিন গুনছেন। কারন তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পরেও ওয়াশিংটনের এই বক্তব্য রাতের ঘুম ছুটিয়েছে কেন্দ্রের।

অন্যদিকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কমিটি বলছে, যা হচ্ছে তা ঠিক নয়। ৩৭০ ধারা বিলোপের যুক্তি মেনে নিলেও মার্কিন কংগ্রেসের সাফ কথা, উপত্যকার পরিস্থিতি ঠিক নয়। রাজনৈতিক নেতাদের আটক করে রাখারও সমর্থন করে না তারা। স্থানীয় ও বিদেশী সাংবাদিকরা কাশ্মীর নিয়ে খবর করতে পারছেন না বলেও মার্কিন কংগ্রেস মনে করছে। পাশাপাশি এলাকায় পাক-মদতে সন্ত্রাসেরও সমালোচনা করা হয়েছে।

ফলে দুই ইস্যুতেই কেন্দ্র এ এখন মার্কিন চাপে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...