Saturday, April 4, 2026

যুবকের থেঁতলানো দেহ, ফের কি শহরে স্টোনম্যান?

Date:

Share post:

প্রায় বছর তিরিশ আগে, মহানগরে ছড়িয়ে ছিল স্টোনম্যান আতঙ্ক। কয়েকজন সন্দেহভাজন ধরা পড়লেও, আসল অপরাধীকে গ্রেফতার করা গিয়েছিল কি না তা জানা যায়নি। সেই স্টোনম্যান আতঙ্কই ফের উস্কে দিল ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির ঘটনা। বুধবার, অস্থায়ী দোকানের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মৃতের নাম গৌতম। তিনি ওই এলাকায় রিকশা চালাতেন। মঙ্গলবার, রাত পর্যন্তও তাঁকে দেখেছেন স্থানীয়রা। বুধবার, সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ভারী বস্তুর আঘাতে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই ৪ আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। পুলিশি কুকুর নিয়ে গিয়ে তদন্ত করা হয়। কিন্তু কী কারণে গৌতমকে খুন করা হল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন – ফের চলন্ত ট্রেনে স্টোনম্যানের হামলা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...