Friday, June 26, 2026

ফের চলন্ত ট্রেনে স্টোনম্যানের হামলা

Date:

Share post:

ফের চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা। মঙ্গলবার রাত নটা নাগাদ শিয়ালদহ-বনগাঁ লোকাল মধ্যমগ্রাম স্টেশন ছেড়ে হৃদয়পুর স্টেশনে ঢোকার আগেই লাইনের পাশ থেকে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে গেটে দাঁড়িয়ে থাকা মিহির ঘোষ নামে মধ্যবয়সী এক যাত্রীর মুখ ফেটে যায়। চলন্ত ট্রেনে কোনও ভাবে রুমাল চাপা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন সহযাত্রীরা। পরে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসের ১৩ তারিখ দত্তপুকুর ও বামনগাছি স্টেশনের মাঝে ট্রেনে পাথর ছোড়ায় জানালার সমানে থাকা বছর সাতের একটি মেয়ের নাক ফেটে যায়। বনগাঁ জিআরপির তরফে নিত্যযাত্রীদের সুরক্ষায় সচেতনতা মূলক প্রচার করা হয়। এরপরেও একই ঘটনার পুনরাবৃত্তিতে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন-শব্দবাজি ফাটলে ওসি’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবে পরিবেশ সংগঠন

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...