Monday, April 6, 2026

মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি, গণনার আগে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন দেবেন্দ্র ফড়নবিশ

Date:

Share post:

সকাল আটটা থেকে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের ফল বেরোতে শুরু করেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় মিলতে চলেছে। দুই রাজ্যে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ও তার জোট সঙ্গীরা।

এদিকে, বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে কেদারনাথ মন্দিরে ঘটা করে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। যাবতীয় সমীক্ষা বা এক্সিট পোল মহারাষ্ট্রে বিজেপির প্রত্যাবর্তনের আভাস দিয়েছে। এবং সেই আভাসই মিলতে চলেছে।

অর্থনীতির মন্দা কতটা প্রভাব ফেলছে জনজীবনে।পরিসংখ্যানগত ভাবে গত ৪৫ বছরের মধ্যে এটাই হল সব থেকে কর্মহীনতার বছর। বিদর্ভের কৃষক আত্মহত্যার মিছিল কিংবা গুড়গাঁওয়ের জলসঙ্কট। পিএমসি ব্যাঙ্কের কেলেঙ্কারি অথবা জাঠ সংরক্ষণ। এখনো পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি, তাতে মনে হয় না মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা ভোটে এই ইস্যুগুলি আদৌ বিজেপির জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় যে ভাতা পড়েনি সেটাও গণনার প্রাথমিক আভাসে বোঝা যাচ্ছে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন– ২০১৯

বিজেপি– ৬০ (এগিয়ে)
শিবসেনা– ৩১ (এগিয়ে)
এনসিপি– ২৩ (এগিয়ে)
কংগ্রেস– ২৩ (এগিয়ে)
অন্যান্য– ৯ (এগিয়ে)

( সকাল ৯টা পর্যন্ত ফলাফলের ট্রেন্ড)

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...