Friday, June 26, 2026

প্রাথমিক আভাসেই মহারাষ্ট্র-হরিয়ানাতে শুরু গেরুয়া শিবিরের দীপাবলী

Date:

Share post:

মঞ্চ তৈরি ছিল। তৈরি ছিলেন তারাও। বিশেষ করে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত দিয়েছিল, তাতে আত্মবিশ্বাসী ছিলেন গেরুয়া কর্মী-সমর্থকরা। আর দুদিন পরেই দীপাবলী। কিন্তু তার আগেই উৎসবে রং লাগিয়ে দিল গেরুয়া শিবির। এদিন সকাল থেকে গণনা শুরু হয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। আর ইভিএম খুলতেই দেখা যাচ্ছে দুই রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতার দিকেবএগিয়ে যাচ্ছে বিজেপি।

আজ বৃহস্পতিবার সকাল ৮ থেকে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে শুরু হয়েছে ভোটগণনা। গণনার প্রাথমিক প্রবণতা যা বলছে তাতে এই দুই রাজ্যে বিজেপির ক্ষমতায় ফেরা কার্যত সময়ের অপেক্ষা।

গণনার শুরুতেই এই আভাস পাওয়ার পরেই দুই রাজ্যেই বিজেপি নেতা-কর্মীদের মধ্যে শুরু উচ্ছ্বাস। ভোট গণনা কেন্দ্রের বাইরে উৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বিজেপি পার্টি অফিসগুলিতে শুরু হয়ে গিয়েছে দিপাবলী। বাজি বাজনা নিয়ে আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা।

চলছে মুখো মিষ্টির পর্ব। মহারাষ্ট্র ও হরিয়ানার বিজেপির বিভিন্ন পার্টি অফিসে আগে থেকেই মজুদ করা ছিল লাড্ডু। গণনা শেষ হতে এখনও কয়েক ঘন্টা বাকি। কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে লাড্ডু বিতরণ। ফাটছে আতশবাজি। ফলে দুদিন আগেই মহারাষ্ট্র-হরিয়ানাতে শুরু হয়ে গেল দীপাবলী

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...