Tuesday, March 17, 2026

খড়দার আইসির পরে সরলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার

Date:

Share post:

খড়দা থানার আইসি অনিমেষ সিংহের পরে সরিয়ে দেওয়া হল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনকে। তাঁকে দেবগ্রামে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ১২ ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে এসেছেন কার্শিয়ঙের এসডিপিও পিনাকী দত্ত। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রেক্ষিতেই এই বদলি বলে সূত্রে খবর। যদিও পুলিশের তরফে জানানো হয় এটি রুটিন বদলি।

পুলিশের বিরুদ্ধে তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করার অভিযোগ তোলে বিরোধীরা। যদিও তৃণমূলের বক্তব্য ছিল, মত প্রকাশের অধিকার সকলের থাকলেও, তথ্য-প্রমাণ ছাড়া যেভাবে সন্ময় বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে চেষ্টা করেছেন, তা মেনে নেওয়া যায় না। তবে, তাঁর গ্রেফতারের জেরেই খড়দা থানার আইসি অনিমেষ সিংহকেও সরিয়ে দেওয়া হয় বলে খবর। সন্ময় গ্রেফতার কাণ্ডে একই সঙ্গে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও। এবার তার জেরেই চন্দ্রশেখর বর্ধনকেও সরিয়ে দেওয়া হল বলে সূত্রের খবর।

আরও পড়ুন-বেলা বাড়তেই সকালের সেলিব্রেশন উধাও বঙ্গ বিজেপির সদর দফতরে

 

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...