Saturday, March 28, 2026

ভাইফোঁটায় রাজ্যপালকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, ডাকলেন বাড়ির কালীপুজোতেও

Date:

Share post:

তিনি সর্বজনীন দিদি। রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রীর হলেও রাজ্যবাসীই শুধু নয় সারা দেশের কাছে তিনি মমতা দিদি। প্রতি বছর বাড়িতে ভাইফোঁটাও দেন মুখ্যমন্ত্রী। তালিকায় যে শুধু তৃণমূলের নেতা-কর্মীরাই থাকেন তা নয়, সাংবাদিক থেকে অভিনেতা দেখা যায় অনেককেই। এবার সেই তালিকায় বড় চমক। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকড়কে ভাইফোঁটা দিতে চেয়ে রাজভবনে নিমন্ত্রণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, বাড়ির কালীপুজোতেও মমতা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সূত্রের খবর।

রাজ্যপাল হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকেই জগদীপ ধনকড় শাসকদলের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র নিগ্রহের ঘটনাই হোক বা দুর্গা কার্নিভালের আসন বণ্টন- সব বিষয় নিয়েই রাজ্য প্রশাসন তথা সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। তাঁর জবাব রাজ্যের দুই মন্ত্রী দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই নিজের বাড়ির কালীপুজোয় ও তারপরে ভাইফোঁটা রাজ্যপালকে নিমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী মাস্টার স্ট্রোক দিলেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন-পাহাড়ি পথে পায়ে পায়ে মুখ্যমন্ত্রী

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...