Sunday, June 7, 2026

দাঁতালের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু স্ত্রীর, আহত স্বামী

Date:

Share post:

দাঁতালের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধার। আহত হয়েছেন তাঁর স্বামীও। বৃহস্পতিবার, ঘটনাটি ঘটেছে মিরিকের পানিঘাটার চেঙ্গা বস্তি এলাকায়। প্রত্যেক দিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি শান্তি মায়া গহতরাজ ও মণিকুমার গহতরাজ। বাড়ি ফেরার পথে এক দাঁতালের সামনে পড়ে যান তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই প্রথমে মণিকুমারকে শুঁড় দিয়ে ধাক্কা মারে হাতিটি। রাস্তার পাশে পড়ে যান বৃদ্ধ। দাঁতালের মুখোমুখি পড়ে যান শান্তি মায়া। বৃদ্ধার বুকে পা তুলে দেয় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পানিঘাটা বনবিভাগের কর্মীরা। আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে যায় পানিঘাটা ফাঁড়ির পুলিশ। অভিযোগ, বনদফতরের টহলদারি না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। আরও বেশি করে নজরদারির দাবি জানান স্থানীয়রা। অবশেষে টাহলদারি বাড়ানোর আশ্বাসের দিলে বিক্ষোভ উঠে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান পানিঘাটার রেঞ্জার সুরেশ নার্জিনারি।

আরও পড়ুন-এবার সরকারের নজরে বিদ্যাসাগর সেতু

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...