Thursday, March 26, 2026

বেলা বাড়তেই সকালের সেলিব্রেশন উধাও বঙ্গ বিজেপির সদর দফতরে

Date:

Share post:

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই চিত্রটা বদলে গেল। দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও দেশজুড়ে বেশ কিছু আসনে উপনির্বাচনে ধাক্কা খেলো গেরুয়া শিবির। ৯০ আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ফিকে হল গেরুয়া রং।

মহারাষ্ট্র সরকার করার জন্য প্রয়োজনীয় আসন থাকলেও সেখানে বিরোধীরা কিন্তু গতবারের চেয়ে ভাল ফলাফল করেছে। উপনির্বাচনেও বেহাল দশা বিজেপির।

বৃহস্পতিবার সকালে গণনার শুরুতেই প্রাথমিক প্রবণতায় বিজেপি বিরোধীদের থেকে একলাফে অনেকটাই এগিয়ে গিয়েছিল। একটা সময় হরিয়ানাতেও গেরুয়া শিবির শুরু করে দিয়েছিল দীপাবলী উৎসব। কিন্তু বেলা কিছুটা গড়াতেই এবং কয়েক রাউন্ড গণনা শেষে ভূপিন্দর সিং হুডা নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে।

ফলে সকালের সেলিব্রেশনটা একেবারেই ফিকে হয়ে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। ৬ মুরলীধর সেন স্ট্রিটে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সদর দফতরেও শুরু হয়ে গিয়েছিল জয়ের সেলিব্রেশন। মেতে উঠেছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। কিন্তু বেলা বারোটার পর সেই ছবি কার্যত উধাও। বঙ্গ বিজেপির সদর দফতর খাঁ খাঁ করছে। বড়-মেজো-ছোট নেতাদের দেখা নেই। দেখতে পাওয়া যাচ্ছে না সাধারণ কর্মী-সমর্থকদেরও।

আরও পড়ুন-ফিকে হচ্ছে গেরুয়া, শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক দল

Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...