Friday, June 26, 2026

দেবাঞ্জন-খুনে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বান্ধবীকে কিনে দিয়েছিল এক লক্ষ টাকার আই ফোন। তার জন্য পুজোর বাজারে খরচ করেছিল ৪০ হাজার টাকা। দেবাঞ্জন খুনের মামলায় বারকপুর কমিশনারেটের গোয়েন্দারা তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন। ধৃত অভিযুক্ত প্রিন্স টাকা ওড়াত। কিন্তু এই টাকা আসত কোথা থেকে?

অনুসন্ধানে নেমে গোয়েন্দারা আরও এক তথ্য হাতে পেয়েছেন। জানা গিয়েছে প্রিন্সের পরিবার সম্ভবত ক্রিকেট বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিল। লেক টাউন – শ্রীভূমি থেকে শুরু করে বারাকপুর পর্যন্ত তাদের এই র‍্যাকেট কাজ করত। প্রিন্স মাঝে-মাঝেই তার দলবল নিয়ে এই বেটিং চক্রে ঢুকত। মূলত পাওনা টানা তুলতেই দল নিয়ে ভয় দেখানো। উদ্দেশ্য, দল বেঁধে ভয় দেখানো বা পয়সা উদ্ধার। এই দলের কাছ থেকেই প্রিন্স রিভলভার জোগাড় করেছিল এবং তা দিয়েই দেবাঞ্জনকে খুন করা হয় বলে গোয়েন্দাদের যদিও সেই রিভলভারের নাগাল পায়নি গোয়েন্দারা। খুনের মূল মোটিভ, প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ ও দেবাঞ্জনের সঙ্গে ঘনিষ্ঠতা।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...