Saturday, June 20, 2026

হরিয়ানায় খট্টরই হচ্ছেন দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী, শপথ আগামিকাল

Date:

Share post:

শেষমেশ দুষ্মন্ত চৌতালাকে পাশে পেয়ে পোক্ত হয় খট্টরের হাত। আগামিকাল দ্বিতীয়বারের জন্য শপথ নিতে পারেন মনোহর লাল খট্টর। কেন্দ্রীয়মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, দলের পরিষদীয় নেতা হচ্ছেন খট্টর। শনিবারই রাজ্যপাল সত্যদেয় নারিন আর্য্যের কাছে সরকার তৈরির আবেদন জানাবেন। ধরে নেওয়া হচ্ছে রবিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন তিনি। দুষ্মন্ত চৌতালার দল থেকে হবে উপমুখ্যমন্ত্রী। সেটা খোদ দুষ্মন্ত হবেন না অন্য কেউ, সিদ্ধান্ত নেবে জেজেপিই।

হরিয়ানায় সরকার গড়তে বিজেপি জোটের হাতে রয়েছে ৫৭ টি আসন। বিজেপির ৪০, জেজপির ১০ এবং নির্দলের ৭ বিধায়ক নিয়ে দ্বিতীয়বার সরকার গড়তে চলেছে খট্টর। এই প্রসঙ্গে মনোহরলাল খট্টর জানান, “নতুন কিছু নয়। এর আগেও জোট করে সরকার হয়েছে। শনিবার থেকেই জোট সরকারের কাজ শুরু হয়ে যাবে।”

আরও পড়ুন-রাজ্যবাসীকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...